Bootstrap Image Preview
ঢাকা, ০৩ মঙ্গলবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২০ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ক্যাসিনো কেলেঙ্কারি: ২০ জনের তালিকা দুদকের হাতে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৯, ১২:৫২ PM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৯, ১২:৫২ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


জুয়া ও ক্যাসিনোর মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছে এমন অন্তত ২০ জনের নামের তালিকা দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে এসেছে। ইতোমধ্যে তাদের সম্পদের অনুসন্ধানও শুরু হয়েছে বলে জানান দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইকবাল মাহমুদ বলেন, ‘দুর্নীতি করে অবৈধ সম্পদ অর্জন করে কেউ পার পাবে না। তাদের আইনের আওতায় আনা হবে।’

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর রাজধানীতে ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করে র‌্যাব। ওই দিনই গুলশানের বাসা থেকে যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়। এরপর ২০ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে কলাবাগান ক্রীড়াচক্রে অভিযান চালায় র‌্যাব।

সেখান থেকে হলুদ রঙের বিশেষ ধরনের ইয়াবা ট্যাবলেট ও অস্ত্রসহ কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতিসহ পাঁচজনকে আটক করা হয়। এছাড়া অভিযানে ক্যাসিনো চালানোর বিভিন্ন সরঞ্জাম ও জুয়া খেলার বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।

ওইদিনই নিকেতনের ১১৩ নম্বর বাসা থেকে যুবলীগ নেতা গোলাম কিবরিয়া (জি কে) শামীমকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ টাকা ও একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।

এরই ধারাবাহিকতায় রোববার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে যুবলীগের ঢাকা দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে গ্রেপ্তার করে র‌্যাব। তার বিরুদ্ধে রাজধানীর ক্লাবপাড়াসহ বিভিন্ন স্থানে জুয়ার আসর ও ক্যাসিনো পরিচালনার অভিযোগ রয়েছে।

 

Bootstrap Image Preview