Bootstrap Image Preview
ঢাকা, ১৭ মঙ্গলবার, ফেব্রুয়ারি ২০২৬ | ৫ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সুসংবাদ দিলো আবহাওয়া অফিস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৯, ১০:২০ AM
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৯, ১০:২০ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ঢাকাসহ সারাদেশে টানা কয়েকদিন থেমে থেমে বৃষ্টির পর গত সপ্তাহে শুরু হয় গরম। বাংলাদেশের উপর মৌসুমি বায়ুর সক্রিয়তা অনেকটা কমে যায়। এতে বৃষ্টির প্রভাবও কমে যাওয়া, বেড়ে যায় তাপমাত্রা। ফলে জনজীবন অতিষ্ট হয়ে পড়ে। 

তবে মৌসুমি বায়ু বাংলাদেশে উপর আবারও মোটামুটি সক্রিয় হয়েছে। তাই শনিবার থেকে ঢাকাসহ সারাদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। এতে সারা দেশে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরতে পারে।

এদিকে, নৌবন্দরে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হলেও সমুদ্র বন্দরে এখনো কোনো সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়নি।

আবহাওয়াবিদ আরিফ হোসেন জানান, গত বুধবার থেকে আকাশে মাঝে মধ্যে মেঘ দেখা গেছে। মৌসুমি বায়ু আবারও সক্রিয় হয়েছে। এতে আগামী শনিবার রাত থেকে দেশের বিভিন্ন স্থানে মাঝারি অথবা ভারী বর্ষণ হতে পারে। এ বৃষ্টি চার থেকে পাঁচদিন অব্যাহত থাকতে পারে।

তিনি আরও জানান, গত দু’দিন ধরে দিনে তাপমাত্রা বাড়লেও রাতের তাপমাত্রা কিছুটা কম থাকছে। তাপমাত্রা ধীরে ধীরে আরও কমে আসবে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।

এছাড়া সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

Bootstrap Image Preview