Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বুধবার, ফেব্রুয়ারি ২০২৬ | ৫ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ব্যক্তির দায় ছাত্রলীগ নেবে না, হুঁশিয়ারি জয়ের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০১:২৬ PM
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০১:২৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বাংলাদেশ ছাত্রলীগের দায়িত্ব পাওয়ার পর রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সংগঠনের নতুন ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এ সময় ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতাকর্মী তাদের সঙ্গে যোগ দেন।

পরে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি জয় সাংবাদিকদের বলেন, ‘ব্যক্তি হতে পারে কিন্তু ছাত্রলীগ কখনো আদর্শচ্যুত হতে পারে না। কোনো নেতার ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় সংগঠন নেবে না।’

তিনি জানান, অসমাপ্ত ও মেয়াদোর্ত্তীণ কমিটিগুলো দিয়ে সম্মেলনের প্রস্তুতি চলছে। এছাড়াও ছাত্রলীগের নেতাদের ফাঁস হওয়া ফোনালাপের প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন।’ 

নাহিয়ান খান জয় বলেন, ‘আমরা মাত্র আজকে দায়িত্ব নিয়েছি ভারপ্রাপ্ত হিসেবে। তো আমরা চা‌ইবো যে, যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু তদন্ত। বিভিন্ন বিষয় থাকে, অনেক জায়গায় খোঁজ-খবর নিতে হয় আমাদের, নেতা বানাতে গেলে। তো আমরা এই খবরটা নিয়ে অন্তত আগামীর নেতৃত্ব নির্বাচন করবো, বিভিন্ন হল কমিটির বিষয়ে।’

Bootstrap Image Preview