Bootstrap Image Preview
ঢাকা, ১৭ মঙ্গলবার, ফেব্রুয়ারি ২০২৬ | ৫ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

'ও ভাই' ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৩ PM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৫ PM

bdmorning Image Preview


আগামীকাল ঘরের মাঠে শুরু হচ্ছে 'ও ভাই' ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ।  আজ সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে সিরিজের ট্রফি উন্মোচন হলো।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে আসেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। টুর্নামেন্টের অপর দল রশিদ খানের আফগানিস্তান ও হ্যামিলটন মাসাকাজার জিম্বাবুয়ে। তিন অধিনায়কই ছিলেন ট্রফি উন্মোচনে।

এই সিরিজে প্রতিটি দল দুইবার করে একে অপরের সঙ্গে লড়বে। সিরিজের লিগ পর্বের প্রথম তিন ম্যাচ মিরপুরে। শেষ তিন ম্যাচ হবে চট্টগ্রামে এবং ২৪ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের হোম অব ক্রিকেটে।

উল্লেখ্য, আগামীকাল সন্ধ্যা ৬টা ৩০ মিনিট সিরিজের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও জিম্বাবুয়ে। 
 

Bootstrap Image Preview