Bootstrap Image Preview
ঢাকা, ২৫ শনিবার, এপ্রিল ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

ভারতে বিটিভি চালু, ‘সুদৃঢ় হবে বন্ধুত্ব’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০১৯, ০৬:২৮ PM
আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৯, ০৬:২৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আজ সোমবার থেকে ভারতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর সম্প্রচার শুরু হয়েছে। বিকাল ৩ টায় রামপুরা বিটিভির মিলনায়তনে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এই সম্প্রচার কার্যক্রম উদ্বোধন করেন।

ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন দুরদর্শনের ডিটিএইচ প্লাটফরম -ডিডি ফ্রি ডিশ এর মাধ্যমে এই সম্প্রচার কার্যক্রম পরিচালনা করবে বিটিভি।

তথ্যসচিব আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিটিভির সম্প্রচারের মাধ্যমে দু’দেশের মধ্যে সাংস্কৃতিক ও বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে।

Bootstrap Image Preview