Bootstrap Image Preview
ঢাকা, ০২ সোমবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২০ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৪ AM
আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৪ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ঢাকার ধামরাইয়ে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে মো. জমির খান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (৩০ আগস্ট) রাতে উপজেলার ধলুট গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জমির খান ওই গ্রামের মৃত মোবারক খানের ছেলে।

জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বাড়ির বাইরে রাস্তায় বের হয় ওই কিশোরী। এ সময় অভিযুক্ত জমির তাকে ফুসলিয়ে পাশের লেবু বাগানের ভেতর নিয়ে ধর্ষণ করে। পরে ওই কিশোরী বাড়িতে গিয়ে তার মায়ের কাছে বিষয়টি বলে দেয়। 

এ ঘটনায় ওই দিনই কিশোরীর বাবা বাদী হয়ে অভিযুক্ত জমিরের বিরুদ্ধে ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে শুক্রবার রাতে অভিযান চালিয়ে ধর্ষক জমির খানকে গ্রেফতার করে পুলিশ।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার পর অভিযুক্তকে তার নিজ এলকা থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ডাক্তারি পরীক্ষার জন্য ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। 

Bootstrap Image Preview