Bootstrap Image Preview
ঢাকা, ০৬ শুক্রবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২৩ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হাসপাতালে ভর্তি অভিনেত্রী ঊর্মিলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০১৯, ০২:১০ PM
আপডেট: ২৭ আগস্ট ২০১৯, ০২:১০ PM

bdmorning Image Preview


সারাদেশে প্রকট আকার ধারণ করেছে ডেঙ্গু। নায়ক আলমগীর, চিত্রনায়িকা ইয়ামিন হক ববির পর এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। গত শনিবার (২৪ আগস্ট) রাতে তাকে রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

ঊর্মিলার মা তৃপ্তি বলেন, দিন কয়েক ধরে জ্বরে ভুগছিল ঊর্মিলা। অবশেষে রক্ত পরীক্ষা করাতে গিয়ে ডেঙ্গু ধরা পড়ে। হাই প্রেশারের সমস্যায়ও ভুগছে সে। চিকিৎসকদের পরামর্শে বর্তমানে হাসপাতালে ভর্তি।

ঊর্মিলা বলেন, গোটাদেশেই এখন ডেঙ্গুর প্রকোপ। তাই জ্বরটা নিয়ে চিন্তায় ছিলাম। অবশেষে মনের সন্দেহটাই সত্যি হলো। ডেঙ্গু পজিটিভ এসেছে রক্ত পরীক্ষায়। সবার কাছে দোয়া চাই যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি।

Bootstrap Image Preview