Bootstrap Image Preview
ঢাকা, ০৬ শুক্রবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২৪ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ আগস্ট ২০১৯, ১২:২৬ PM
আপডেট: ১৮ আগস্ট ২০১৯, ১২:২৬ PM

bdmorning Image Preview


রাজধানী ঢাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (৬০) এক বৃদ্ধা ও উত্তর বাড্ডায় শহিরুল (৪৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন।

রবিবার সকাল ৭টায় ও শনিবার রাত ১১টায় দুর্ঘটনা দুটি ঘটে।

জানা গেছে, আজ সকাল ৭টার দিকে উত্তর বাড্ডা ওভারব্রিজের নিচে একটি পরিবহন শহিরুলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে শনিবার রাত ১১টার দিকে তুরাগ কামারপাড়া ইস্ট ওয়েস্ট বিশ্বাবিদ্যালয়ের সামনে একতা পরিবহনের একটি বাস অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ঘোষণা করেন।

Bootstrap Image Preview