Bootstrap Image Preview
ঢাকা, ০২ সোমবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২০ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কোরবানির পশু রেখে রাস্তা দখল করায় জরিমানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ আগস্ট ২০১৯, ০৭:০০ PM
আপডেট: ০৮ আগস্ট ২০১৯, ০৭:০০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজধানীর বারিধারায় রাস্তা দখল করে কোরবানির পশু রাখার অপরাধে ওয়াহিদ খান নামের এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 

বৃহস্পতিবার (৮ আগস্ট) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়, বারিধারার ৮নং সড়কে ছাউনি করে কোরবানি পশু রাখেন ওয়াহিদ খান। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এর পরিপ্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আজ বারিধারা ৮নং সড়কের ওই কোরবানি পশু রাখার জন্য তৈরি করা ছাউনিটি উচ্ছেদ করে এবং মালিক ওয়াহিদ খানকে আর্থিক জরিমানা করে।

Bootstrap Image Preview