Bootstrap Image Preview
ঢাকা, ০২ সোমবার, ফেব্রুয়ারি ২০২৬ | ১৯ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে পালালো দারোয়ান, স্কুল ঘেরাও

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জুলাই ২০১৯, ০৯:০০ PM
আপডেট: ৩১ জুলাই ২০১৯, ০৯:০০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


এবার চট্টগ্রামের ডবলমুরিং থানার পাঠানটুলি খান সাহেব আবদুল হাকিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শেণির এক ছাত্রীকে ধর্ষণ করলো সেই স্কুল দারোয়ান।

বুধবার দুপুরে স্থানীয়রা স্কুল ঘেরাও করে বিক্ষোভ করলে পুলিশ যাওয়ার আগেই অভিযুক্ত দারোয়ান দীলিপ কুমার পালিয়ে যায়।

ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ সদিপ কুমার দাশ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ৭ বছর বয়সী শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযুক্ত পলাতক দারোয়ান দিলীপ কুমারকে গ্রেপ্তারের চেষ্ঠা চালাচ্ছে পুলিশ বলেও জানান তিনি।

Bootstrap Image Preview