Bootstrap Image Preview
ঢাকা, ২৪ মঙ্গলবার, মার্চ ২০২৬ | ১০ চৈত্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সত্যিই বিয়ে, নাকি গুজব?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জুলাই ২০১৯, ০১:৩২ PM
আপডেট: ৩১ জুলাই ২০১৯, ০১:৩২ PM

bdmorning Image Preview


সাদা গাউন, মাথায় মুকুট, গলায় হীরের গয়না, হাতে চূড়া ও মেহেন্দি পরে নববধূর বেশে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বলিউডের আলোচিত আইটেম গার্ল রাখি সাওয়ান্ত। শোনা যাচ্ছে, গোপনে বিয়ে করেছেন তিনি।

এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই রাখির বিয়ের খবর দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। রাখির পাত্র কে তা জানতে উৎসুক হয়ে ওঠেন অনেকেই। যদিও বিয়ের জল্পনায় জল ঢালেন রাখি সাওয়ান্ত নিজেই।

রাখি জানান, ‘আমি পাঁচতারা হোটেলে একটি ফটোশুটের জন্যই এভাবে সেজেছিলাম। আর এই ছবি দেখেই লোকজন বলা শুরু করেন আমি নাকি বিয়ে করে ফেলেছি। আমি বিবাহিত নই। আমি কোনও সম্পর্কেও নেই। আমি সিঙ্গেল।’

Bootstrap Image Preview