Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

ভোট চাইবেন কিভাবে, ঢাকার দুই মেয়রকে রাব্বানী

গোলাম রাব্বানী
প্রকাশিত: ২৯ জুলাই ২০১৯, ০৮:৩৪ PM
আপডেট: ২৯ জুলাই ২০১৯, ০৮:৩৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সম্মানিত মেয়র মহোদয়গণ, মানুষ অনেক প্রত্যাশা নিয়ে আপনাদের ভালোবাসার ম্যান্ডেট দিয়েছিল। ঢাকাকে এডিস মশা মুক্ত রাখা আপনাদের দায়িত্ব। আজ ঢাকা শহরজুড়ে ডেঙ্গু রোগীদের আর্তনাদ আর অসহায় স্বজনদের হাহাকার। কোন হাসপাতালে বেড খালি নাই। আবাল-বৃদ্ধ-বনিতা সবাই চরম আতঙ্কিত। গুজব নয়, এটাই সত্যি!

এমন ব্যর্থতার দায় মাথায় নিয়ে আপনারা আগামীতে ভোট চাইবেন কীভাবে? আর আমরাই বা আপনাদের জন্য কোন মুখে ভোট চাইবো?

বিনীত অনুরোধ, আগামীকাল থেকে অন্য সব কাজ তুচ্ছজ্ঞান করে মশা নিধনে সর্বশক্তি প্রয়োগ করুন, আমরা বাংলাদেশ ছাত্রলীগ পরিবার পাশে আছি যেকোনো প্রয়োজনে।

(লেখকের ফেসবুক থেকে সংগৃহীত)

Bootstrap Image Preview