Bootstrap Image Preview
ঢাকা, ১৭ মঙ্গলবার, ফেব্রুয়ারি ২০২৬ | ৫ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাত পাকে বাঁধা পড়লেন লিটন দাস 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জুলাই ২০১৯, ০৩:১৭ PM
আপডেট: ২৮ জুলাই ২০১৯, ০৩:১৭ PM

bdmorning Image Preview


জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস। আজ রাজধানীর মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে তাঁর বিয়ে হয়। রাতে সেখানেই  তার বিবাহোত্তর বৌভাত অনুষ্ঠান হবে।

লিটন যাকে বিয়ে করেছেন তার নাম দেবশ্রী বিশ্বাস সঞ্চিত। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।

চলতি বছরে নিউজিল্যান্ড সিরিজ শেষে ধর্মীয় রীতিতে লিটন দাসের আশীর্বাদ সম্পন্ন হয়। সে সময় দিনাজপুর শহরে নিজের বাড়িতে এই আয়োজন সম্পন্ন হয়। 

উল্লেখ্য, বিশ্বকাপে দুর্দান্ত পারফরম করা লিটন শ্রীলংকা সফরে যাননি তিনি। বিয়ের জন্য শ্রীলংকা সফর থেকে ছুটি নিয়েছেন তিনি। 
 

Bootstrap Image Preview