Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, এপ্রিল ২০২৬ | ২ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই ২০১৯, ০৬:২৮ PM
আপডেট: ২৭ জুলাই ২০১৯, ০৬:২৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আগামী তিনদিন অর্থ্যা মঙ্গলবার (৩০ জুলাই) পর্যন্ত টানা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার আবহাওয়ার এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং লঘুচাপের কেন্দ্রস্থল বাংলদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

এ কারণে ৭২ ঘণ্টায় দেশের আবহাওয়ায় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। অর্থ্যাৎ বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

এতে আরো বলা হয়, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

Bootstrap Image Preview