Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বুধবার, মার্চ ২০২৬ | ৪ চৈত্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ৬২ মরদেহ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই ২০১৯, ০৫:৪৬ PM
আপডেট: ২৭ জুলাই ২০১৯, ০৫:৪৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় অন্তত ৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (২৬ জুলাই) এক বিবৃতিতে এটা নিশ্চিত করেছে লিবিয়া রেড ক্রিসেন্ট।

এতে বলা হয়, সাগরে এখনও মৃতদেহ ভেসে বেড়ানোয় ঠিক কতোজনের প্রাণহানী ঘটেছে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। বৃহস্পতিবার তিন শতাধিক অভিবাসন প্রত্যাশী নিয়ে লিবিয়া উপকূলে ডুবে যায় নৌকাটি।

এ ঘটনার অন্তত দেড়শ' জনকে জীবিত উদ্ধার করা হয়। বাকিরা সবাই মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে গত মে মাসে ইউরোপ যাওয়ার পথে তিউনিশিয়া উপকূলে নৌকা ডুবে অন্তত ৬৫ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়।

Bootstrap Image Preview