Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, এপ্রিল ২০২৬ | ২ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

টাঙ্গাইলে ৪০০ পিস ইয়াবা উদ্ধার, নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই ২০১৯, ০৪:৫২ PM
আপডেট: ২৭ জুলাই ২০১৯, ০৪:৫২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


টাঙ্গাইলে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার (২৭ জুলাই) সকালে টাঙ্গাইল পৌর এলাকার জেলা সদর রোড সংলগ্ন লেক কর্নার থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন আব্দুল বাছেদ (৩২) ও জরিনা বেগম জলি (২৭)।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিন-এর এসআই হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করে আসছিল। তাদেরকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।

Bootstrap Image Preview