Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ৬ সেপ্টেম্বর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই ২০১৯, ০৪:২৪ PM
আপডেট: ২৭ জুলাই ২০১৯, ০৪:২৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে বিষয়টি জানা গেছে। 

পিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়- পরীক্ষায় যেসব প্রতিবন্ধী প্রার্থীদের শ্রুতিলেখক দরকার, তাদের আগামী ৩১ জুলাইয়ের মধ্যে পিএসসির নন-ক্যাডার পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে হবে।

এদিকে পিএসসি সূত্র জানায়, ১ হাজার ৩৭৫টি শূন্য পদের বিপরীতে সরকারি স্কুলে নিয়োগ পেতে সরকারি কর্ম কমিশনে ২ লাখ ৩৫ হাজার ২৯৩ জন প্রার্থী আবেদন করেছেন। আগামী ৬ সেপ্টেম্বর প্রার্থীদের ২০০ নম্বরের এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

Bootstrap Image Preview