Bootstrap Image Preview
ঢাকা, ০১ রবিবার, ফেব্রুয়ারি ২০২৬ | ১৯ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আদাবরে ছিনতাই করতে গিয়ে যুবক গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই ২০১৯, ১২:৫৮ PM
আপডেট: ২৬ জুলাই ২০১৯, ১২:৫৮ PM

bdmorning Image Preview


রাজধানীর আদাবর থানা এলাকা হতে ছিনতাই করার সময় ধারালো চাকুসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ।

২৫ জুলাই বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে শেখেরটেক এলাকা হতে ছিনতাই করার সময় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের নাম, মো. সুমন (২২)। গ্রেফতারের সময় তার হেফাজত হতে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি চাকু উদ্ধার করা হয়।

এ সংক্রান্তে তার বিরুদ্ধে আদাবর থানায় মামলা রুজু হয়েছে।

Bootstrap Image Preview