Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, এপ্রিল ২০২৬ | ৫ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

সালথায় ৫ম শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগ, যুবক আটক

সালথা প্রতিনিধি:
প্রকাশিত: ২০ জুলাই ২০১৯, ০৮:৩০ PM
আপডেট: ২০ জুলাই ২০১৯, ০৮:৩০ PM

bdmorning Image Preview


ফরিদপুরের সালথা উপজেলায় ৫ম শ্রেনীর এক ছাত্রীকে (১২) ধর্ষনের অভিযোগ উঠেছে। 

শুক্রবার (১৯ জুলাই) দিবাগত রাতে এই ঘটনায় করা মামলায় বহুলুল বিশ্বাস (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বহুলুল উপজেলার সোনাপুর ইউনিয়নের বাংরাইল গ্রামের আফছার বিশ্বাসের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও মামলার এজাহার সুত্রে জানা যায়, শুক্রবার (১৯ জুলাই) বিকাল ৩টার দিকে ঐ ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিলে বসতঘরের পুর্বপাশে বাথরুমে যায়।

এসময় ঔৎ পেতে থাকা বহুলুল বাথরুমে ঢুকে শিশুটিকে জোরপূর্বক ধর্ষন করে। শিশুটির মা চিৎকারের শব্দ পেয়ে বাথরুমের দিকে এগিয়ে গেলে ধর্ষক দৌড়ে সটকে পড়েন।

এই ঘটনায় সন্ধায় শিশুটির মা বাদী হয়ে সালথা থানায় একটি মামলা করেন। মামলার পর রাতে বহুলুল বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, ধর্ষনের শিকার শিশুকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আর অভিযুক্ত বহুলুল বিশ্বাসকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Bootstrap Image Preview