Bootstrap Image Preview
ঢাকা, ০৭ শনিবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২৫ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পল্টনের ট্রপিকানা টাওয়ারে আগুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯, ০৭:৫২ PM
আপডেট: ১৭ জুলাই ২০১৯, ০৭:৫২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজধানীর পল্টনে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। বুধবার বিকেলে ট্রপিকানা টাওয়ারের ১৮ তলায় এ আগুনের সূত্রপাত ঘটে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ শিকদার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে তিনটি ইউনিট কাজ করেছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি এই কর্মকর্তা।

Bootstrap Image Preview