Bootstrap Image Preview
ঢাকা, ২৩ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপ জয় করে ইংল্যান্ডের নতুন ইতিহাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই ২০১৯, ১২:৩৩ AM
আপডেট: ১৫ জুলাই ২০১৯, ১২:৩৩ AM

bdmorning Image Preview


প্রথমবারের মত বিশ্বকাপ জয় করে ইতিহাস রচনা করলো স্বাগতিক ইংল্যান্ড।

দ্বাদশ বিশ্বকাপের শিরোপা জয়ের লড়াইয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় ইংল্যান্ড। প্রথমে টসে জিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪১ রান করে নিউজিল্যান্ড।

২৪২ রানের লক্ষে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। কিউই বোলারদের সামনে এই দিন ইংলিশ ব্যাটসম্যানরা দলীয় শত রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসে তাঁরা। এরপর বেন স্টোকসের ৮২ রানের ব্যাটিংয়ে খেলা সুপার ওভারে গড়াই।  

খেলা সুপার ওভারে গড়ালে প্রথমে ব্যাটিংয়ে আসে ইংল্যান্ড। বেন স্টোকস ও জস বাটলারের ব্যাটিংয়ে ছয় বলে ১৫ রান করে ইংল্যান্ড।

১৬ রানের জয়ের লক্ষে ব্যাটিং করতে নেমে ১৫ রান করে খেলা আবারো টাই করে নিউজিল্যান্ড। ফলে বেশি বাউন্ডারি মেরে এগিয়ে থাকায় বিশ্বকাপে জয় পায় ইংল্যান্ড। 

Bootstrap Image Preview