Bootstrap Image Preview
ঢাকা, ০১ রবিবার, ফেব্রুয়ারি ২০২৬ | ১৯ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৪৮

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই ২০১৯, ০১:২৮ PM
আপডেট: ১৪ জুলাই ২০১৯, ০১:২৮ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ১৪৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ১১৯১ গ্রাম হেরোইন, ১০ কেজি ৪০০গ্রাম গাঁজা ও ৮০০ মি.লি. দেশীমদ উদ্ধার করা হয়।

১৩ জুলাই, ২০১৯ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযানচালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪ টি মামলা রুজু হয়েছে।

Bootstrap Image Preview