Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

সড়ক দুর্ঘটনায় ফটোসাংবাদিক আহত

রাজশাহী প্রতিনিধি:
প্রকাশিত: ০৮ জুলাই ২০১৯, ০২:৫৮ PM
আপডেট: ০৮ জুলাই ২০১৯, ০৩:৩১ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


দৈনিক খোলা কাগজ ও স্থানীয় দৈনিক বার্তা পত্রিকার ফটোসাংবাদিক মিলন শেখ (৩৭) রাজশাহী নগরীতে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। আহতবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রবিবার (৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে নগরীর শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, রবিবার রাতে রাজশাহী পুলিশ লাইনে পেশাগত দায়িত্ব পালন শেষে নিজ অফিসে ফিরছিলেন মিলন। পথে সার্কিট হাউসের সামনে একটি গাড়ির সঙ্গে মিলনের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে যায় সে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি রামেক হাসপাতালের ৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। সহকর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

Bootstrap Image Preview