Bootstrap Image Preview
ঢাকা, ০৭ শনিবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২৫ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সচিবালয়ে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই ২০১৯, ০৪:১০ PM
আপডেট: ০৭ জুলাই ২০১৯, ০৪:১০ PM

bdmorning Image Preview


বাংলাদেশ সরকারের প্রশাসনিক সদর দফতর সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করে।

রবিবার (৭ জুলাই) বেলা সাড়ে ৩টায় সচিবালয়ের ৬নং ভবনে অবস্থিত পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. রাসেল।

তিনি বলেন, যেহেতু সচিবালয় খুব গুরুত্বপূর্ণ স্থা তাই সেখানে আরও ইউনিট মোতায়েন ছিলো। তবে আমাদের ফায়ার সার্ভিসের দক্ষতার কারণে মাত্র ১৫ মিনিটেই আগুন নিভে যায়।

Bootstrap Image Preview