Bootstrap Image Preview
ঢাকা, ২২ বুধবার, এপ্রিল ২০২৬ | ৯ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে আগুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই ২০১৯, ১১:৫৬ AM
আপডেট: ০৭ জুলাই ২০১৯, ১১:৫৬ AM

bdmorning Image Preview


প্রাচ্যের অক্সফোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।

রবিবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০টার পর গ্রন্থাগারেড় রেয়ার সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক তার থেকে শর্ট-সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। 

গ্রন্থাগারের কর্মকর্তা জাফর আহমদ বাংলানিউজকে জানান, ইউএন ও আমেরিকান কর্নারে আগুন লেগে ধোঁয়া ছড়িয়েছে বেশি। এই অংশে দুর্লভ সব গ্রন্থ আছে বিধায় ফায়ার সার্ভিস সতর্কতার সঙ্গে আগুন নেভানোর কাজ করছে।

এদিকে, আগুন লাগার খবরে গ্রন্থাগার থেকে নিরাপদে বেরিয়ে আসেন আতঙ্কিত শিক্ষার্থীরা।

Bootstrap Image Preview