Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, এপ্রিল ২০২৬ | ৪ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

নাটোরে যাত্রীবাহী বাস থেকে ৫৯ বোতল ফেনসিডিল উদ্ধার

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৫ জুলাই ২০১৯, ০৬:৪৯ PM
আপডেট: ০৫ জুলাই ২০১৯, ০৬:৫২ PM

bdmorning Image Preview


নাটোরের বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে থানা পুলিশ যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে পরিত্যক্ত ব্যাগসহ ৫৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে। 

বৃহস্পতিবার (৪ জুলাই) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার বনপাড়া বাইপাসে মেহেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনে তল্লাশী চালিয়ে এ ফেনসিডিল উদ্ধার করা হয়।

বনপাড়া হাইওয়ে থানার সার্জন সারওয়ার জাহান জানান, এস আই মাহফুজুর রহমানসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। তবে ফেনসিডিল বহনকারীকে শনাক্ত করা যায়নি।

Bootstrap Image Preview