Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৫ জুলাই ২০১৯, ০৪:০৬ PM
আপডেট: ০৫ জুলাই ২০১৯, ০৪:০৬ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


কুড়িগ্রামের ফুলবাড়ীতে নীলকোমর নদীতে গোসল করতে গিয়ে জিসান ইসলাম (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) দুপুর ১ টায় উপজেলার সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা গ্রামে ঘটনাটি ঘটেছে। সে ওই গ্রামের মনির উদ্দিনের ছেলে।

এলাকাবাসী জানান, দুপুরে বাড়ীর পাশে তার কয়েকজন সাথীদের নিয়ে শিশু জিসান নীলকোমর নদীতে গোসন করতে যান। গোসল করার সময় হঠাৎ গভীর পানিতে তলিয়ে যায়। পরে তার বন্ধুরা শিশু জিসানকে নদীতে দেখতে না পেয়ে পরিবারের লোকজনকে জানিয়েছেন। পরে জিসানের পরিবার ও এলাকাবাসী গিয়ে নীলকোমর নদীতে খোঁজাখুজির পর তাকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষনা করে।

ফুলবাড়ী হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মুকুল বিকাশ রায় জানান, হাসপাতালে আসার আগেই শিশু জিসানের মৃত্যু হয়েছে।

Bootstrap Image Preview