Bootstrap Image Preview
ঢাকা, ২৩ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

পণ্যবাহী ট্রলি উল্টে চালকের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৪ জুলাই ২০১৯, ০৪:২৪ PM
আপডেট: ০৪ জুলাই ২০১৯, ০৪:২৪ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত একটি ইট বোঝাই ট্রলি উল্টে আব্দুস সালাম (৪০) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলা সদরের ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আব্দুস সালাম উপজেলা সদরের কামাত আঙ্গারিয়া গ্রামের রহিম উদ্দিনের ছেলে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, আব্দুস সালাম শ্যালো ইঞ্জিনচালিত একটি ইট বোঝাই ট্রলি নিয়ে ভূরুঙ্গামারী থেকে তার বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ট্রলিটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

Bootstrap Image Preview