Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, এপ্রিল ২০২৬ | ৬ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

স্টোভ বিস্ফোরণে কলেজ ছাত্রীর মৃত্যু

নাটোর প্রতিনিধি:
প্রকাশিত: ০২ জুলাই ২০১৯, ০৩:৪৬ PM
আপডেট: ০২ জুলাই ২০১৯, ১১:৩৫ PM

bdmorning Image Preview
প্রতীকী


নাটোর শহরের বড়গাছা এলাকার ছাত্রীনিবাসে কেরোসিন স্টোভ বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে সানজিদা খাতুন (১৮) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সানজিদার বাড়ি লালপুরের সালামপুরে। সে নাটোর এন.এস সরকারী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
গত ২৭ জুলাই সকালে কেরোসিন স্টোভে খিচুড়ি রান্নার সময় স্টোভটি বিস্ফোরিত হয়ে একই ছাত্রীনিবাসে থাকা নাটোর এন.এস সরকারী কলেজের দ্বাদশ শ্রেনীর ৩ ছাত্রী অগ্নিদগ্ধ হয়। তাদের মধ্যে শামিমা ও সানজিদাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় চিকিৎসাধীন শামীমার বাড়ি গুরুদাসপুর উপজেলার নাজিরপুর এলাকায়।

Bootstrap Image Preview