Bootstrap Image Preview
ঢাকা, ২৭ সোমবার, এপ্রিল ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

দিনাজপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩০ জুন ২০১৯, ১১:০৮ PM
আপডেট: ৩০ জুন ২০১৯, ১১:০৮ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


দিনাজপুরের চিরিরবন্দরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তাহমিত হাসান (৫) নামে এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (৩০ জুন) দুপুর আড়াইটার দিকে চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউনিয়নের কদমতলী গ্রামের বাঘাপন্ডিত পাড়ায় এ ঘটনাটি ঘটে।

নিহত তাহমিত হাসান চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউনিয়নের কদমতলী গ্রামের বাঘাপন্ডিত পাড়ার মো. মহাসিন হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, শিশু তাহমিত হাসান অন্যান্য শিশুদের সাথে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তার মরদেহ ওই পুকুরের পানিতে ভেসে ওঠে।

Bootstrap Image Preview