Bootstrap Image Preview
ঢাকা, ০৪ বুধবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২২ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্কুল খুলবেন সানি লিওন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন ২০১৯, ০৮:১৭ PM
আপডেট: ২৭ জুন ২০১৯, ০৮:২২ PM

bdmorning Image Preview


বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন। এবার নিজেকে সমাজ কল্যাণমূলক কাজে নিযুক্ত করার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী। স্বামী ড্যানিয়েল ওয়েবরের সঙ্গে মিলে বাচ্চাদের স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

জানা যায়, মুম্বাইয়ের নামজাদা আর্ট স্কুল ‘ডিআর্ট ফিউশন’ এর একটি নতুন শাখা খুলতে চলেছেন সানি লিওন। শোবিজে কাজের ফাঁকে তিনি ও তার স্বামী এই স্কুলের দেখভাল করবেন।

নতুন এই স্কুলটি কেবল আর্ট স্কুল নয়, সেখানে বাচ্চাদের খেলার জন্য বিশেষ ব্যবস্থা থাকছে। খেলাচ্ছলেই যেন বাচ্চারা শিখতে পারে, সেটাই মূল লক্ষ্য।

Bootstrap Image Preview