Bootstrap Image Preview
ঢাকা, ২৪ মঙ্গলবার, মার্চ ২০২৬ | ৯ চৈত্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জন কবিরের বাবা আর নেই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন ২০১৯, ০৮:৪১ PM
আপডেট: ২৪ জুন ২০১৯, ০৮:৪১ PM

bdmorning Image Preview


গায়ক ও অভিনেতা জন কবিরের বাবা কাজী আলমগীর কবির মারা গেছেন। সোমবার (২৪ জুন) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে দুপুর আড়াইটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বাবার মৃত্যুর খবর জানিয়ে জন কবির বলেন, ‘দীর্ঘদিন ধরে বাবা নানা রোগে ভুগছিলেন। এছাড়া বেশ কিছুদিন আগে ওনার ওপেন হার্ট সার্জারিও হয়েছিল। আজ আমাদের ছেড়ে তিনি না ফেরার দেশে চলে গেলেন। সবার কাছে বাবার জন্য দোয়া চাইছি।‘

সদ্য প্রয়াত কাজী আলমগীর কবিরকে কোথায় দাফন করা হবে সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। কারণ জনের ভাই শাহনূর কবির বর্তমানে কানাডায় রয়েছেন। তিনি দেশে ফেরার পর মরদেহ দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন পরিবার।

Bootstrap Image Preview