Bootstrap Image Preview
ঢাকা, ২২ বুধবার, এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

জুলাই মাস থেকে ভারতে দেখা যাবে বিটিভি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০১৯, ০২:০৪ PM
আপডেট: ২৩ জুন ২০১৯, ০২:০৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, আগামী জুলাই মাসের যেকোনো দিন থেকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠান ভারতের দূরদর্শনে সম্প্রচার শুরু হবে।

রবিবার (২৩ জুন) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 

তবে ভারতে বাংলাদেশ বেতার সম্প্রচার শুরু হতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে জানান তথ্যমন্ত্রী।

হাসান মাহমুদ বলেন, নতুন স্বপ্নে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ভারতের দূরদর্শনে সম্প্রচারের লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশন ও প্রসার ভারতের মধ্যে একটি ওয়ার্কিং এগ্রিমেন্ট গত ৭ মে স্বাক্ষরিত হয়। সম্প্রতি ওয়ার্কিং অগ্রিমেন্টের চূড়ান্ত অনুমোদন দেয় ভারত সরকার।

এক্ষেত্রে কিছু কারিগরি জটিলতা রয়েছে, যা সমাধান করার পর সম্প্রচার শুরু হবে। বাংলাদেশ টেলিভিশন বর্তমানে mpeg2 ব্যবহার করছে। সরেজমিন ডিডি ফ্রি ডিস স্থাপনা পরিদর্শন করে সিগন্যাল রিসিভ ও ডাউনলোড লিঙ্ক করাসহ mpeg4 স্ট্রিমের সিগন্যাল ডিডি ফ্রি ডিস এর জন্য ২৫ মে বাংলাদেশ টেলিভিশন একটি কারিগরি দল ৩ দিনের সফরে নয়া দিল্লি সফর করে। ফিরে আসার পর জুলাই মাসের যেকোনও দিন আনুষ্ঠানিকভাবে বিটিভি ভারতে প্রচার শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ।

Bootstrap Image Preview