Bootstrap Image Preview
ঢাকা, ২৪ শুক্রবার, এপ্রিল ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

কুমিল্লা ইপিজেডে কারখানায় আগুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জুন ২০১৯, ১০:৪৭ AM
আপডেট: ২২ জুন ২০১৯, ১০:৪৭ AM

bdmorning Image Preview


কুমিল্লা ইপিজেডে ইটাশিয়া ইন্টারলাইনিং লিমিটেড নামে একটি কারখানায় আগুন লেগেছে।

শনিবার (২২ জুন) সকাল সাড়ে ৭টার দিকে এ আগুন লাগে।

কুমিল্লা ফায়ার সার্ভিসের কর্মকর্তা শরিফুল জানান, সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লা ইপিজেডে ইটাশিয়া ইন্টারলাইনিং লিমিটেড কারখানায় আগুন লাগে।

তিনি জানান, খবর পেয়ে কুমিল্লা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

Bootstrap Image Preview