Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, এপ্রিল ২০২৬ | ৬ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

নাটোরে কৃষককে গলা কেটে হত্যা

সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯ জুন ২০১৯, ০৮:২২ PM
আপডেট: ১৯ জুন ২০১৯, ০৮:৫৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


নাটোরের সিংড়ায় আছের আলী (৫৫) নামে একজন কৃষককে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা।

বুধবার (১৯ জুন) সকালে উপজেলার ডাহিয়া ইউনিয়নের পাকুরিয়া শশ্মান ঘাট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আছের আলী উপজেলার তাড়াই গ্রামের রবি প্রামাণিকের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে যায় আছের আলী। সেই রাতে আর বাড়ি ফিরেননি তিনি। রাতে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও পায়নি তাকে। পরে সকাল ৭ টার দিকে স্থানীয়রা শশ্মান ঘাটে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে শশ্মান ঘাট থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) জামিল আকতার বলেন,  লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।   

Bootstrap Image Preview