Bootstrap Image Preview
ঢাকা, ১৭ মঙ্গলবার, ফেব্রুয়ারি ২০২৬ | ৫ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ময়মনসিংহের মাঠ মাতালেন ব্রাজিলিয়ান তারকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন ২০১৯, ০৮:৪৫ PM
আপডেট: ১৭ জুন ২০১৯, ০৮:৪৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ময়মনসিংহের রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম মাতিয়েছেন পেলে-নেইমারের দেশের ফুটবলার আলেজান্দ্রো সেলিন। ব্রাজিলিয়ান এ ফরোয়ার্ডের জোড়া গোলে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে দশম জয় পেয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব।

সোমবারের এ ম্যাচের জয়ে সাইফ স্পোর্টিং ক্লাব ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে উঠেছে টেবিলের চতুর্থ স্থানে।

হোম ম্যাচে প্রধান্য নিয়ে খেলেও সাইফকে গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৫০ মিনিট পর্যন্ত। জকিরভের কাছ থেকে বল পেয়ে আলেজান্দ্রো গোল করলে স্বস্তি আসে সাইফ স্পোর্টিং ক্লাবের শিবিরে। বাড়িয়ে দেয়া সময়ে আলেজান্দ্রো করেন নিজের দ্বিতীয় গোল।

লিগে ব্রাদার্সের এটি দশম হার। এ হার গোপীবাগের দলটির অবনমনের শঙ্কা আরো বাড়িয়ে দিলো। ১৫ ম্যাচে মাত্র ৯ পয়েন্ট কমলা জার্সিধারীদের। তাদের নিচে একমাত্র দল বিজেএমসির পয়েন্ট ৮।

সোমবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা ১-১ গোলে ড্র করেছে নোফেল স্পোর্টিং ক্লাবের সঙ্গে। ১৬ ম্যাচে মুক্তিযোদ্ধার পয়েন্ট ১৭ এবং ১৫ ম্যাচে নোফেলের ১০।

Bootstrap Image Preview