Bootstrap Image Preview
ঢাকা, ১৭ মঙ্গলবার, ফেব্রুয়ারি ২০২৬ | ৫ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রাম বন্দরে ২ জাহাজের সংঘর্ষ, বন্ধ জাহাজ চলাচল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন ২০১৯, ১১:৩৮ AM
আপডেট: ১৪ জুন ২০১৯, ১১:৩৮ AM

bdmorning Image Preview


চট্টগ্রাম বন্দর চ্যানেলে একটি ফিডার জাহাজের সঙ্গে একটি তেলের ট্যাংকারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর চট্টগ্রাম বন্দর চ্যানেলে জাহাজ চলাচল সাময়িকভাবে কর্তৃপক্ষ বন্ধ রেখেছে বলে জানা গেছে। 

আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কর্ণফুলী চ্যানেলের চট্টগ্রাম ড্রাই ডক ও বোট ক্লাব সংলগ্ন অংশে এ দুর্ঘটনা ঘটে বলে জানান বন্দর সচিব ওমর ফারুক।

আরো জানা গেছে, সংঘর্ষে ফিডার জাহাজ এক্সপ্রেস মহানন্দা এবং অয়েল ট্যাংকার এমটি বুর্গান ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এ বিষয়ে সচিব ওমর ফারুক বলেন, শ্রীলঙ্কা থেকে সাড়ে সাতশ কনটেইনার নিয়ে আসা এক্সপ্রেস মহানন্দা বন্দরে ঢুকছিল। আর এমটি বুর্গান ওই সময় চ্যানেল দিয়ে সাগরের দিকে বেরিয়ে যাচ্ছিল। কিন্তু চ্যানেলের ভেতরে দুই নৌযানের মুখোমুখি সংঘর্ষ হয়।

তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্ত হলেও কোনো জাহাজ ডোবেনি। বন্দরের পাঁচটি টাগবোট দিয়ে জাহাজ দুটিকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। এ কারণে চ্যানেল দিয়ে জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

Bootstrap Image Preview