Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, এপ্রিল ২০২৬ | ৪ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

টাঙ্গাইলে ১০০ টাকায় পুলিশে চাকরি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০১৯, ১০:০৬ PM
আপডেট: ১৩ জুন ২০১৯, ১০:০৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


টাঙ্গাইলে ১০০ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি মিলবে। এই ১০০ টাকাও আবার কনস্টেবল নিয়োগে সরকার নির্ধারিত পরীক্ষার ফি বাবদ ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে। 

বৃহস্পতিবার (১৩ জুন) টাঙ্গাইলে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

সঞ্জিত কুমার বলেন, এখন ১০০ টাকায় মিলবে পুলিশের চাকরি। আগামী ১ জুলাই টাঙ্গাইল জেলা পুলিশে কনস্টেবল পদে মাত্র ৩ টাকা মূল্যের একটি চালান ফরম ও ১০০ টাকায় মিলবে পুলিশের চাকরি।

এ সময় তিনি নিয়োগ প্রার্থীদের প্রতারক ও দালাল চক্রের প্রতারণা থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত, আগামী ১ জুলাই টাঙ্গাইল জেলায় পুলিশ কনস্টেবল পদে লোক নিয়োগ করা হবে। যোগ্যতার ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেয়া হবে।

Bootstrap Image Preview