Bootstrap Image Preview
ঢাকা, ২৪ মঙ্গলবার, মার্চ ২০২৬ | ৯ চৈত্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

২১০০ কৃষকের ঋণ মিটিয়ে দিলেন অমিতাভ বচ্চন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০১৯, ১২:০৩ PM
আপডেট: ১৩ জুন ২০১৯, ১২:০৩ PM

bdmorning Image Preview


বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন। দাতব্য কাজে বেশ সুনাম রয়েছে এই অভিনেতার। বিহারের কৃষকদের ঋণ পরিশোধ করে দেওয়ার কাজে তিনি যে এগিয়ে আসবেন, তার একটা আভাস অনেক আগেই দিয়েছিলেন অমিতাভ বচ্চন।

সম্প্রতি ঠিক একই কারণে সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছেন তিনি। ঋণে ডুবে থাকা কৃষকদের সাহায্যে এগিয়ে এসে নতুন নজির স্থাপন করেছেন অমিতাভ।

ভারতের বিহারের ২১শ’ কৃষকের ব্যাংক ঋণ মিটিয়ে দিয়েছেন তিনি। এরপর নিজেই এই খবর ব্যক্তিগত ব্লগে প্রকাশ করেছেন।

তিনি লেখেন, ‘যা ওয়াদা করেছিলাম সেটা আজ পূরণ করলাম। বিহারের ২১শ’ কৃষকের ব্যাংক লোনের টাকা ওয়ান টাইম সেটলমেন্টের মাধ্যমে মিটিয়ে দিলাম। তাদের হাতে ঋণশোধের কাগজপত্র তুলে দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, গত বছরও তিনি একই কাজ করে সবার প্রশংসা কুড়িয়েছিলেন। সেবার উত্তর প্রদেশের ঋণে জর্জরিত এক হাজার কৃষকের পাশে দাঁড়ান তিনি। এছাড়া ২০১৭ সালে ৩৫০ জন কৃষকের ঋণ শোধ করে তাদের পাশে দাঁড়ান অমিতাভ বচ্চন।

Bootstrap Image Preview