Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

মাম পানিতে ময়লা, বিক্রয় প্রতিনিধিকে ২০ হাজার টাকা জরিমানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জুন ২০১৯, ০৩:১২ PM
আপডেট: ১২ জুন ২০১৯, ০৩:১২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে মামের পানিতে ময়লা ধরা পড়ায় কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। 

মঙ্গলবার (১১ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা আদায় করা হয়।

হাজীগঞ্জ বাজারের ভোক্তা গাজী নাছির উদ্দিন বলেন, দুই লিটার মাম পানির বোতল ক্রয় করে দেখেন এতে নারিকেলের পচা ফুলসহ অনেক ময়লা রয়েছে। পরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে মাম পানির ডিলার ও বিক্রয় প্রতিনিধিকে ডেকে দেখালে তারা অভিযোগের বিষয়টি স্বীকার করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া বলেন, ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুসারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে সাতদিনের কারাদণ্ড প্রদান করা হয়।

Bootstrap Image Preview