Bootstrap Image Preview
ঢাকা, ০৭ শনিবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২৫ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আগামীকাল রাজধানীজুড়ে গ্যাস বন্ধ থাকবে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ মে ২০১৯, ০৮:২৬ PM
আপডেট: ২৬ মে ২০১৯, ০৮:২৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল রাজধানীতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কোম্পানি। সাময়িক এই অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। 

রবিবার (২৬ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের নিকট আন্ডারপাস নির্মাণ প্রকল্পের এলাইনমেন্টের মধ্যে বিদ্যমান গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য জয়দেবপুর চৌরাস্তা থেকে বনানী রেলক্রসিং পর্যন্ত ১৬ ইঞ্চি ব্যাসের গ্যাস পাইপ লাইনের সঙ্গে সংযুক্ত সব শিল্প ও সিএনজি গ্রাহকের গ্যাস সরবরাহ ২৭ মে সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উক্ত সময়ে উত্তরা, জোয়ারসাহারা ও বারিধারা ডিওএইচএস এলাকায় বিদ্যমান সব আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকের গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

 

Bootstrap Image Preview