Bootstrap Image Preview
ঢাকা, ২৬ রবিবার, এপ্রিল ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে বাস থেকে পড়ে হেলপার নিহত

বশির আলমামুন, চট্টগ্রাম প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৩ মে ২০১৯, ১০:০০ PM
আপডেট: ২৩ মে ২০১৯, ১০:০০ PM

bdmorning Image Preview


চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এক কিলোমিটার এলাকায় বাস থেকে পড়ে মো. মনসুর আলম (৩২) নামের এক হেলপার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনসুর চকরিয়ার মোস্তাফিজুর রহমানের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, হেলপার মনসুর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোকাল বাসের হেলপার হিসেবে কাজ করছিলেন।

বৃহস্পতিবার দুপুরে বহদ্দারহাট এক কিলোমিটার এলাকায় বাস থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। দুপুর পৌনে ১টার দিকে তাকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

Bootstrap Image Preview