Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

চুনারুঘাটে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩ মে ২০১৯, ০৭:৪৫ PM
আপডেট: ২৩ মে ২০১৯, ০৭:৪৫ PM

bdmorning Image Preview


হবিগঞ্জের চুনারুয়ঘাট সাজাপ্রাপ্ত পলাতক আসামি পন্ডিত মিয়াকে (৩২) গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ মে) বিকাল ৪টার দিকে উপজেলার কৃষ্ণনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিক্তিতে চুনারুঘাট থানার এসআই মহিন উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উল্লেখিত স্থান থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি পন্ডিতকে গ্রেফতার করে। পন্ডিত দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

সে এলাকায় বিভিন্ন অপকর্মের সঙ্গেও জড়িত ছিল বলে থানা সূত্রে জানা গেছে। সাজাপ্রাপ্ত পলাতক আসামি পন্ডিত উপজেলার গাজিপুর ইউনিয়নের বাসুল্লা গ্রামের সানু মিয়ার পুত্র।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান গ্রেফতারের সত্যতা স্বীকার করেছেন।

Bootstrap Image Preview