Bootstrap Image Preview
ঢাকা, ১৬ সোমবার, ফেব্রুয়ারি ২০২৬ | ৩ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ময়মনসিংহে নদীতে মিলল ২ শিশুর ভাসমান লাশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ মে ২০১৯, ১১:৩৪ AM
আপডেট: ২১ মে ২০১৯, ১১:৩৪ AM

bdmorning Image Preview


ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সুকাইজুড়ি নদী থেকে অজ্ঞাত পরিচয়ে দুই শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। নান্দাইল মডেল থানার ওসি কামরুল ইসলাম মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোমবার রাতে ওই দুই শিশুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে বিকালে উপজেলার রাজগাতী ইউনিয়নের উলুহাটি গ্রামের সুকাইজুড়ি নদী থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

নান্দাইল মডেল থানার ওসি কামরুল ইসলাম মিঞা জানান, সুকাইজুড়ি নদীতে অজ্ঞাত দুই শিশুর মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পরে পুলিশ ওই দুই শিশুর ভাসমান মৃতদেহ উদ্ধার করে।

তবে ধারণা করা হচ্ছে, অবৈধ গর্ভপাতের পর ওই দুই শিশুকে কেউ নদীতে ফেলে রেখে যেতে পারে।

সোমবার রাতে ওই দুই শিশুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Bootstrap Image Preview