Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, এপ্রিল ২০২৬ | ৬ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

ঝালকাঠিতে মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৯ মে ২০১৯, ১০:১৯ PM
আপডেট: ১৯ মে ২০১৯, ১০:১৯ PM

bdmorning Image Preview


ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদের বাসিন্দা, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও মুক্তিযোদ্ধা মোঃ সুলতান আহমেদ খানকে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ্য ছিলেন।

শনিবার (১৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আছরবাদ স্থানীয় দারোগাবাড়ি স্কুল মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) লুৎফুন্নেছা খানম ও সদর থানার ওসি শোনিত কুমার গায়েন’র নেতৃত্বে মুক্তিযোদ্ধার কফিনে পুলিশ সদস্যরা স্বশস্ত্র সালাম প্রদান করেন। পরে পারিবারিক গোস্থানে তাকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়ে ও ৩ পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Bootstrap Image Preview