Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

ব্যাটারি চার্জ দি‌তে গি‌য়ে ভ্যানচালকের মৃত্যু

শামসু‌জ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৯ মে ২০১৯, ১০:০৯ PM
আপডেট: ১৯ মে ২০১৯, ১০:০৯ PM

bdmorning Image Preview
প্রতীকী


চুয়াডাঙ্গার জীবননগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইদুর রহমান (৪০) না‌মে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন।

রবিবার (১৯ মে) দুপুরে উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রা‌মে নিজ বাড়িতে ভ্যানের ব্যাটারি চার্জ দি‌তে গি‌য়ে তি‌নি বিদ্যুৎস্পৃষ্ট হন। নিহত ভ্যান চালক সেনেরহুদা গ্রামের মাঝের পাড়ার মুক্তার আলীর ছেলে।

ভ্যানচালক সাইদুরের এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জীবননগর থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) আব্দুল গ‌নি মিয়া ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।

Bootstrap Image Preview