Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, এপ্রিল ২০২৬ | ৬ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

তার ছিড়ে টিনের ঘরে বিদ্যুৎ, প্রাণ গেল শিক্ষার্থীর

রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৩ মে ২০১৯, ১০:১৩ PM
আপডেট: ১৩ মে ২০১৯, ১০:১৩ PM

bdmorning Image Preview
প্রতীকী


বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মুনতাসির বিল্লাহ (৭) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ মে) বেলা ৩টার দিকে উপজেলার জোড়খালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুনতাসির জোড়খালী গ্রামের সাব্বির রহমানের ছেলে এবং গোসাইবাড়ী প্রতিভা মডেল একাডেমির কেজি শ্রেণির শিক্ষার্থী।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, জোড়খালী গ্রামে সাব্বির রহমান পরিবারের সদস্যদের নিয়ে টিনশেড বাড়িতে বসবাস করে। বাড়ির বৈদ্যুতিক একটি তার অসাবধানতাবশত ছিড়ে টিনের বেড়ার সাথে লেগে যায়। এতে বেড়াটি বিদ্যুতাড়িত হয়ে পড়ে।

বিকেল ৩টার দিকে শিশু মুনতাসির বিল্লাহ টেলিভিশন দেখতে গিয়ে টিনের বেড়া স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাঃ অঙ্কিতা রব চৈতী তাকে মৃত ঘোষণা করেন।

Bootstrap Image Preview