Bootstrap Image Preview
ঢাকা, ০৫ বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২৩ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিয়ের খবর নেই, কাবিন নিয়ে মাতামাতি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০১৯, ০১:৩০ PM
আপডেট: ১৩ মে ২০১৯, ০১:৩০ PM

bdmorning Image Preview


ছোট পর্দার প্রিয় মুখ মেহজাবিন। তার বিয়ে নিয়ে বিভিন্ন সময় নানান গুজব চাওর হয়েছে। এবার ভক্তদের কৌতুহলের আগুনে ঘি ঢেলেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে তিনি বলেন, ‘কাবিন হিসেবে আমি তোমাকেই চাই, যদি কখনো বিচ্ছেদের কথা আসেও তাহলে কাবিন হিসেবে যেন আমি তোমাকেই পাই।’

যদিও এটি তার নিজের কথা নয়, ‘তোমাকে চাই’ নামের একটি নাটকে তার মুখে এমন সংলাপ বলতে শোনা যাবে। এতে মেহজাবীনের সহশিল্পী আফরান নিশো। এটি প্রচারিত হবে আসন্ন ঈদুল ফিতরে।

Bootstrap Image Preview