Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

ছোট ভাইয়ের বিয়ে নিয়ে স্বামীর সাথে ঝগড়া, গৃহবধূকে ‘হত্যা’

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১২ মে ২০১৯, ০৮:৪৬ PM
আপডেট: ১২ মে ২০১৯, ০৮:৪৬ PM

bdmorning Image Preview
প্রতীকী


পটুয়াখালীতে পারিবারিক কলহের জেরে রাবেয়া বেগম (২৬) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (১১ মে) গভীর রাতে সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নে জাউমরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী জাহাঙ্গীর কাজীকে আটক করেছে পুলিশ।

নিহতের মা লাইলি বেগম জানান, রাবেয়ার ছোটা ভাই আরিফের বিয়েকে কেন্দ্র করে শনিবার রাতে আরিফের শ্বশুরের পরিবার ও স্বামী জাহাঙ্গীর কাজীর সাথে রাবেয়ার বাকবিতণ্ডার একপর্যায় ধস্তাধস্তি হয়। পরে রাবেয়ার দেবর জসিম তার মা লাইলি বেগমকে ফোন করে জানায় ফাতেমা মারা গেছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না। রিপোর্ট পাওয়া সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

Bootstrap Image Preview