Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

বেনাপোলে দুই শিশুকে পাচারের সময় রোহিঙ্গা নারী আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০১৯, ০১:৫২ PM
আপডেট: ১০ মে ২০১৯, ০১:৫২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বেনাপোলে ছেলে ধরা সন্দেহে ফুল (৬৫) নামে এক রোহিঙ্গা নারীসহ দুটি শিশুকে উদ্ধার করেছে স্থানীয় জনগণ। 

আজ শুক্রবার সকাল ১০টার সময় বেনাপোল মাছ বাজারের পিছন থেকে তাকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, বেনাপোল মাছ বাজারের পিছনে নাছিরের বাড়ির ভাড়াটিয়া প্রদ্বীপ দাসের ছেলে কুমার (৫) ও আলেক হোসেনের ছেলে মুনছুর (৪) নামে দুই শিশুকে নিয়ে রোহিঙ্গা মহিলা মিষ্টি দিয়ে তাদের ভুলিয়ে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণের কাছে আটক হয়। রোহিঙ্গা ওই নারীর নিকট তার নাম বাড়ি কোথায় জানতে চাইলে সে কোন কথা বলে না। এসময় রাগে ক্রোধে স্থানীয় এক যুবক তাকে থাপ্পড় মারার পর সে তার বাড়ি মায়ানমারে ছিল এবং তার নাম ফুল বলে স্বীকার করে।

পরে স্থানীয় জনগণ রোহিঙ্গা ওই নারীকে বেনাপোল পোর্ট থানা পুলিশকে খবর দিয়ে তাদের হাতে তুলে দেয়। বেনাপোল পোর্ট থানার এসআই আব্দুল লতিফ ঘটনাটি নিশ্চিত করেছেন৷

Bootstrap Image Preview